চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা দক্ষিন পাড়া যুব সংগঠনের উদ্যোগে আরও একটি সরকারি ড্রেন পরিস্কার করা হয়েছে। শুক্রবার ডেকরা গ্রামের দক্ষিন পাড়ার উত্তর বাড়ি থেকে বাজার সড়কের ড্রেন পরিস্কারকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফজলুল হক মিয়ন, সহ-সভাপতি জহিরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবু নাছের, সহ সাধারন সম্পাদক সালাউদ্দিন সবুজ, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী বাবুলসহ যুবসমাজ ও এলাকাবাসী।
জানা গেছে, কয়েক বছর আগে ইউপি মেম্বার বদিউজ্জামান দুলাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে ড্রেনটি নির্মাণ করে। দীর্ঘ দিন সংস্কার না করায় ড্রেনটি ভরাট হয়ে যায়। বর্ষাকে সামনে রেখে দক্ষিন পাড়া যুব সমাজ ড্রেনটি পরিস্কার করে। এতে পানি নিস্কাশন সহজ হয়। স্বেচ্ছাশ্রমে ড্রেনটি পরিস্কার করায় যুবকদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল।









