, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া




চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২৫, ১৯:১৫ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবসে জামায়াতের দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান। উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুর রহিম, কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, শাহাব উদ্দিন, ইউসুফ মেম্বার, আবদুল কাদের, জালাল উদ্দিন টিপুসহ বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ। এছাড়া পৌর জামায়াত আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট মু. শাহজাহান। কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আমীর এডভোকেট মু. শাহজাহান বলেন, শহীদ বুদ্ধিজীবিরা ছিলেন জাতীয় শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশ যত দিন থাকবে, শহীদ বুদ্ধিজীবির মানুষ ততদিন মনে রাখবে। সরকারের উচিত, শহীদ বুদ্ধিজীবির স্মৃতি ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET