, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের মতবিনিময়




চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রশাসনের মতবিনিময়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৯:৪০ | 718 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বরদৈন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাস সিও লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ তাহমিদ ইসলাম, উপজেলা জামায়াত আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। টুনু কর্মকার ও বিক্রম কর্মকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কনক চৌধুরী, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান ও মহাদেব মন্দিরের সভাপতি রুপম সেন গুপ্ত, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন। এ সময় বরদৈন সার্বজনীন কালী মন্দিরের পাশের সনাতন ধর্মাবলম্বী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এখানে আমরা সবাই বাংলাদেশী। কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়। স্বাধীনতার পর প্রত্যেক বছর অনুষ্ঠিত শারদীয় দূর্গাপূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও আসন্ন শারদীয় দূর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করবে। সুন্দরভাবে শারদীয় দূর্গাপূজা শেষ করতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলের সহযোগিতা প্রয়োজন বলেও জানান অতিথিবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET