১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শিক্ষার গুনগত মান উন্নয়নে অবিভাবক সমাবেশ




চৌদ্দগ্রামে শিক্ষার গুনগত মান উন্নয়নে অবিভাবক সমাবেশ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৩ ২০২৫, ০১:২১ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট আহম্মদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদরাসার হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তা’লিমুল কোরআন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ। মাদরাসার সভাপতি হাজী নুর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ অহিদুর রহমানের সঞ্চালনায় মাদরাসার দাতা সদস্য পারভেজ মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক মজুমদার, মাদরাসার সেক্রেটারী আবদুর রহিম সোহেল মজুমদার, মাঈন উদ্দিন মামুন মোল্লা, কাজী হাফেজ মাওলানা মাঈন উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় অমনোযোগের একটি বড় কারণ হলো ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এসব মাধ্যমে অতিমাত্রায় আসক্তি শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে দিচ্ছে। অভিভাবকদের উচিত ঘরে বসে শিক্ষার্থীদের আচরণ ও পাঠদানের প্রতি লক্ষ্য রাখা। মাদরাসার পাশাপাশি বাড়িতেও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী কি না, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের নিয়মিত মাদরাসার সঙ্গে যোগাযোগ রেখে শিক্ষার্থীদের অগ্রগতির খোঁজখবর নিতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET