১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এলাকায় গাছের চারা রোপন




চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এলাকায় গাছের চারা রোপন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৮ ২০২৫, ০২:২৪ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘দুষণমুক্ত পরিবেশ গড়ি, গাছ লাগিয়ে সবুজ পৃথিবী ভরি’ এ স্লোগানকে ধারন করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন এর উদ্যোগে সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, সাকছি প্রাথমিক বিদ্যালয়, হস্তিমৃতা মাদরাসা ও হস্তিমৃতা জামে মসজিদ এলাকায় গাছের চারা রোপন করা হয়েছে। বৃহস্পতিবার সাকছি সৈয়দ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের উপদেষ্টা ও জাহাঙ্গীর হোসেন সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে আজাদ রাসেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, পাচঁরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, উপদেষ্টা নবী উল্লাহ, আবুল হাশেমসহ চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের পরিচালক, মডারেটর ও সদস্যবৃন্দ। পরে স্বেচ্ছাসেবকরা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ এলাকায় গাছের চারা রোপন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET