১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ




চৌদ্দগ্রামে সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৫, ১৮:৫২ | 745 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বোরবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ষ্ঠ থেকে ফাযিল পর্যন্ত ১০০জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান। বিশিষ অতিথি ছিলেন মাদরাসার দাতা সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন। চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ কে এম শামছুদ্দিন ও উপাধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ইছমাইলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটির আহবায়ক ও মাদরাসার সহকারি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোঃ রাজি বিল্লাহ, আবু জাফর মোঃ ছালেহ, মোঃ ইকবাল হোসেন, মোহাম্মদ হোসাঈন, শিক্ষক আজিম উদ্দিন ও মোসলেম আলী, অভিভাবক সদস্য লিয়াকত শিকদার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET