, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত




চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০২৩, ১৬:৫৮ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় পার্টির(জাফর) চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি। এ উপলক্ষ্যে শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়িতে স্মরণসভা, দোয়া-মোনাজাত ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে। এরআগে জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ কাজী জাফর আহমেদের কবরে পুস্পস্তবক অর্পন ও জিয়ারত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোঃ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, ফেনী জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সমীর বাবু, কুমিল্লা দক্ষিণ জেলা যুব সংহতি নেতা এডভোকেট খোরশেদ আলম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ঢাকা রেলওয়ে শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী।
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা’র সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন জকি, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক নূর হোসেন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুব সংহতির নেতা কাজী মোস্তাফিজুর রহমান ছুট্টু, উপজেলা ছাত্র সমাজের নেতা কাজী রাসুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন চিওড়া কাজী বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার। কাঙালি ভোজে চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানসহ স্থানীয় হতদরিদ্র এবং অসহায় মানুষ অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET