৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সামগ্রিক উন্নয়নের লক্ষে সর্বসাধারণের সাথে প্রশাসনের মতবিনিময়




চৌদ্দগ্রামে সামগ্রিক উন্নয়নের লক্ষে সর্বসাধারণের সাথে প্রশাসনের মতবিনিময়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২৫, ২১:২১ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ ও সর্বসাধারণের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়নের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অংশীজনরা গুরুত্বপূর্ণ মতামত ও আলোচনা পেশ করেন। আলোচনার প্রেক্ষিতে চিহিৃত সমস্যাগুলো নিরসনসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। এ উপলক্ষে সোমবার চিওড়া ইউপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার। চিওড়া ইউপি চেয়ারম্যা আবু তাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউপি চেয়ারম্যান মো: আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহাজালাল টিপু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী হাবীব আবু রকিব, ইউনিয়ন জামায়াত নেতা নাজমুল হক বাবর, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর হোসেন, চিওড়া বেগম ফয়েজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন, ইউপি সদস্য আবু তাহের হানিফ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইয়াছিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউপি’র প্রশাসনিক কর্মকর্তা মোসা: সেলিনা আক্তার, ইউপি সদস্য আ. ন. ম হোসাইন মোহাম্মদ নঈম, আনোয়ার হোসেন পিন্টু, জামাল উদ্দিন, মো: শাহজাহান, কাজী জাবেদ, আব্দুল মমিন মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে মাখতুম মাহরোজা সোলতানা, সুফিয়া বেগম, ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান হাজারী, ডা. শাহজাহান কবির সাজু, বিশিষ্ট সমাজসেবক হাফেজ আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET