, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২৪, ১৬:১৮ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে সোনালী সমাজ ফাউন্ডেশন (এসএসএফ) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় ১০৫ পরিবারের ইফতার সামগ্রী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আল নূর হসপিটালের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সোনালী সমাজ ফাউন্ডেশননের সভাপতি মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ শামীম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন, সদস্য বিজয়, একরাম, আশরাফুল ইসলাম, শাহাদাত সবুজ প্রমুখ। বাড়িতে অবস্থান করেই সোনালী সমাজ ফাউন্ডেশনের প্যাকেটভর্তি ইফতার সামগ্রী পেয়ে ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।
প্যাকেটভর্তি ইফতার সামগ্রীর মধ্যে ছিল; চাল ৫ কেজি, ছোলা বুট ২ কেজি, মসুরের ডাল ১ কেজি, তেল ১ কেজি, খেজুর আধা কেজি, মুড়ি ১ কেজি, ট্যাং ১টা, সেমাই প্যাকেট, আলু ২ কেজি ও চিনি ১ কেজি।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET