২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ৩ মুক্তিযোদ্ধার কবর অরক্ষিত, দেখার কে নেই?




চৌদ্দগ্রামে ৩ মুক্তিযোদ্ধার কবর অরক্ষিত, দেখার কে নেই?

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ১৫:৫১ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার ৪৮ বছর পরও মুক্তিযোদ্ধার কবর অরক্ষিত, অবহেলিত থাকে-এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক। সরকার নামে, বেনামে কত জায়গায় কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অথচ এই দেশের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছে এবং যাদের রক্তের বিনিময় আমরা আজ একটি স্বাধীন দেশ পেয়েছি-তাদের কবর গুলো রয়েছে অযতœ, অবহেলা, অরক্ষিত। তিন মুক্তিযোদ্ধাকে কবর দিয়েছে এমন ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময় একদল মুক্তিযোদ্ধা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের পদুয়া নামক স্থানে পাকবাহিনীর সামনে পড়ে। পাকবাহিনী তিন মুক্তিযোদ্ধাকে ধরে গুলি চালিয়ে হত্যা করলে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় পদুয়া গ্রামের সুরুজ মিয়া, আব্দুল কাদের এই প্রতিবেদকে জানান, পাকবাহিনী চলে যাওয়ার পর আমরা আরো বেশ কয়েক জনকে সঙ্গে নিয়ে এই তিন মুক্তিযাদ্ধাকে পদুয়া রাস্তার মাথা থেকে সমান্য পশ্চিমে হিন্দু বাড়ী পুকুর পাড়ে এক সাথে কবর দিয়েছি। ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ দেশ প্রেমিক অনেকের ক্ষোভ, স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও তাদের কোন সংগঠন বা অঙ্গসংঠন কোনো দিবসে এই তিন মুক্তিযোদ্ধাকে স্মরণ করে না। পদুয়া সফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দেবনাথ থাকাকালীন প্রতিবছর বিভিন্ন দিবসে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কবর গুলো পরিস্কার করতো এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন।
এ বিষয়ে পদুয়া উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মাহবুল হক বলেন, এখনও আমরা স্কুল থেকে বিভিন্ন দিবসে এই কাজটি করে থাকি। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার পেয়ার আহম্মেদ বলেন, আমি এই তিন মুক্তিযোদ্ধার কবর সম্পর্কে এবং এখানে একটি স্মৃতিস্তম্ব নির্মান করার জন্য উপজেলা সমাজ সেবা অফিসার ও মুক্তিযোদ্ধা অফিসকে জানিয়েছি। পদুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর সংশ্লিষ্ট বিভাগের নিকট দাবী, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের কবরকে সংস্কার করে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দেয়া হউক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET