২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ৩ হাজার টাকায় হারবাল সহকারীর অপারেশনে আঙুল নড়ছে না রোগীর!




চৌদ্দগ্রামে ৩ হাজার টাকায় হারবাল সহকারীর অপারেশনে আঙুল নড়ছে না রোগীর!

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২৬, ১৯:৩৪ | 654 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে তিন হাজার টাকায় হারবাল সহকারীর অপারেশনে এক বৃদ্ধের আঙুল নড়ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পূনরায় চিকিৎসা নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী ছালেহ আহমেদ। তিনি চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রোগীদের মাইনর সার্জারী ও চিকিৎসাসেবা দিয়ে আসছে হারবাল সহকারী শ্রীবাস কুমার সরকার। গত ৭ ডিসেম্বর বাম হাতের আঙুলে সমস্যা দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান ঘোষতল গ্রামের ছালেহ আহমেদ। ওই সময় জরুরী বিভাগে থাকা হারবাল সহকারী শ্রীবাস কুমার সরকার আঙুলের চিকিৎসায় ৩ হাজার টাকা দাবি করে। ছালেহ আহমেদের পরিবার রাজি হওয়ার পর শ্রীবাস কুমার সরকার আঙুলের রগের অপারশেন করলেও প্রায় এক মাসেও কোন উন্নতি হয়নি। উল্টো বাম হাতের একটি আঙুল নড়াচড়া করতে পারেন না। ৪ জানুয়ারি সোমবার পূনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ ছালেহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন তার মেয়ে শারমিন সুলতানা।
ভুক্তভোগী ছালেহ আহমেদের মেয়ে শারমিন সুলতানা বলেন, ‘আমরা বলেছি, আপনি অপারেশন করতে পারবেন কি না। শ্রীবাস কুমার বলেছিল পারবে, তাই আমরা এখানেই অপারেশন করিয়েছি। এখন বাবা আঙুলই নাড়াচাড়া করতে পারছে না। মনে হচ্ছে, সারাজীবনের জন্য আঙুল অকেজো হয়ে গেছে’।
হারবাল সহকারী শ্রীবাস কুমার সরকার বলেন, ‘আমি বাড়িতে ছুটিতে আছি। অপারেশনের বিষয়ে কিছুই জানি না’।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালের জরুরী বিভাগের লোকবল সঙ্কট। বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত শেষে শ্রীবাস কুমার সরকারকে জরুরী বিভাগের দায়িত্ব থেকে বিরত থাকার ব্যবস্থা নেয়া হবে’।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET