কুমিল্লার চৌদ্দগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড হিউম্যান ওয়েল ফেয়ার এর উদ্যোগে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড হিউম্যান ওয়েল ফেয়ারের প্রধান উপদেষ্টা এম এ খায়ের মজুমদার। সংগঠনের সদস্য ইমাম হোসেন মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ এয়াছিন সবুজ, ফয়সাল আহমেদ, মাহতাব চৌধুরী বাবু, হাফেজ আহমেদ, মোঃ মাছুম প্রমুখ।
Please follow and like us:









