৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২৫, ১৮:৪০ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিসিক শিল্পনগরীর কর্মকর্তা জাফর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বিজিবি কমান্ডার মোর্শেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মামুন মজুমদার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ জোবায়ের আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা তালুকদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে জুন মাসের কার্যক্রমে মনোনীত শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যান কাজী জসিম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। গত কয়েকদিনে রাতের বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় অবস্থিত হাইওয়ে হোটেলগুলো ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান পরিচালিত হয়েছে। গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ কয়েকজনকে আটক এবং কারাদন্ড দেয়া হয়েছে। সামাজিকভাবে মাদকের সাথে যুক্তদের বয়কট করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সফল হবে। এছাড়াও অন্যান্য সামাজিক ব্যধি নিরসনে সকলের আন্তরিকতা প্রয়োজন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET