কুমিল্লার চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্ট এর আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন এর চেয়ারম্যান আল মামুন রাসেল। চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, আল-নূব হসপিটালের চেয়ারম্যান মো: খোরশেদ আলম, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার কারিগরি শাখার বিভাগীয় প্রধান কাজী মো: এয়াকুব আলী, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা রফিউদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম এইচজে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন। চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক(প্রশাসন) শাহাব উদ্দিন, পরিচালক (শিক্ষা) মহিউদ্দিন বাবুল, চৌদ্দগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মো: আমির হোসেন, অভিভাবকদের পক্ষে প্রফেসর তানিয়া নাসরিন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর ধর্মীয় শিক্ষক নাজিম উদ্দিন।
Please follow and like us:









