, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার অনুষ্ঠিত




চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২২, ২০:৫০ | 1084 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর বিজয়নগরে সুং গার্ডেন রেস্টুরেন্টে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাঈন উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের ইভিপি মো. আবদুলাহ-আল-কাফি মজুমদার’র সার্বিক তত্ত্বাবধায়নে,যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের ইভিপি এ কে এম শহিদুল হক খন্দকার এর সার্বিক সহযোগিতায়, সাবেক সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের পিও হাবিব মহসিন সুধন এবং প্রচার- প্রকাশনা সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবুল বাশার আলাল’র পরিচালনায় এবং সহ অর্থ সসম্পাদক ও ঢাকা ব্যাংকের এভিপি মো. এমরান হোসেন ভূঞা’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যাংক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি মোহাম্মদ শহিদ উল্যাহ এফসিএ, সহসভাপতি ও সাউথইস্ট ব্যাংকের ডিএমডি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, অর্থ সম্পাদক ও জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নূরুল ইসলাম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ান ব্যাংকের এসইভিপি মো. নজরুল ইসলাম, ওয়ান ব্যাংকের এসভিপি মো. গোলাম রাব্বানী, ইসলামী ব্যাংকের এসভিপি মো. শাহাদাত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এভিপি কাজী মো. ইলিয়াস, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের এভিপি মো. একরামুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের এফএভিপি মো. মোজহারুল ইসলাম চৌধুরী, ইউসিবিএল এর এফএভিপি মো. বাকিউল করিম মজুমদার, সোসাল ইসলামী ব্যাংকের এফএভিপি মো. জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের এসপিও মো. কামরুজ্জামান সোহেল, সোনালী ব্যাংকের এসপিও মো. হোসেন, সোসাল ইসলামী ব্যাংকের এসপিও শিহাবুল মোহাইমিন, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের এসও মোস্তাক আহমেদ, উত্তরা ব্যাংকের এসও মো. নুর-ই-এলাহী, জনতা ব্যাংকের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও এনআরবিসিবি ব্যাংকের কর্মকর্তা মোঃ রুবেল হোসেন প্রমুখ।
মাহে রমজানের পবিত্রতা ও রোজার গুরুত্ব নিয়ে আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও ভার্তৃত্ব কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET