৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়ায় খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ 




ছাগলনাইয়ায় খালেদা জিয়ার পক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ 

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১০ ২০২৫, ১৯:১৬ | 712 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী-১ সাংসদীয় আসনের ছাগলনাইয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী গণসংযোগ করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল ইমরান মজুমদার মিশু। সোমবার (১০ নভেম্বর) গণসংযোগকালে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ধানের শীষ (বিএনপি) প্রতীকে খালেদা জিয়া নির্বাচন করার সম্মত প্রকাশ করাটা ফেনীবাসীর জন্য গর্বের বিষয়। বেগম খালেদা আজ গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন মন্তব্য করে মিশু বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে। আসুন বাংলাদেশের ঐক্যের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ি। অতীতে বেগম খালেদা জিয়া আমাদের এই সংসদীয় আসনে বারবার নির্বাচিত হয়ে আমাদের অঙ্গনে যে উন্নয়ন কাজ পরিচালিত করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের কর্তব্য তাকে বিপুল ভোটে নির্বাচিত করা।
মিশু বলেন, অতীতের ন্যায় এবারও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদারের নেতৃত্বে আমরা ফেনী -১ আসনের সকল জনগণ বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য সকল পদক্ষেপে এক থাকবো। বিএনপি ক্ষমতায় এলে ফেনী হবে ব‍্যবসীয়ক অঞ্চল এমন মন্তব্য করে তিনি বলেন, ব‍্যবসীয়দের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে ছাগলনাইয়াকে ব‍্যবসার জন‍্য সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ব‍্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করবেন। সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল ইমরান মজুমদার মিশুর নেতৃত্বে ছাগলনাইয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET