১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০২৫, ১১:০০ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা। ফিল্ড অফিসার মেজবাহ উদ্দিন’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশা ফারজানা, মৎস্য চাষি কফিল উদ্দিন সরকার ও জাগো ফাউন্ডেশনের ছাগলনাইয়া উপজেলা কো-অর্ডিনেটর সাইফুর রহমান বকশী। এসময় ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ ফাহিম, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, পরিসংখ্যান কর্মকর্তা আবু বকর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মৎস্য চাষী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।  জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে ছাগলনাইয়ায় সফল মৎস্যচাষীর সম্মান পেয়েছেন কফিল উদ্দিন সরকার। তিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক। কফিল সরকার সাতটি প্রজেক্টে ২.৫ হেক্টর আয়তনের জলাশয়ে মৎস্য চাষ করে সফলতা অর্জন করেন। এছাড়াও
এনজিও সংস্থা জাগো ফাউন্ডেশন ২০২৪ এর বন্যা পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার মৎস্যজীবীদের মাঝে মৎস্য উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা সংস্থাটিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET