আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় ছাগলনাইয়া পৌর এলাকার ৪ হাজার ৬০০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়। সোমবার (১৮ মে) চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী-১ আসনের সাংসদ মুন্সি রফিকুল আলম মজনু। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা তাজেল হোসেন হাওলাদার, থানার ইন্সপেক্টর (তদন্ত) ইসমাঈল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া সহ পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:






