১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা দিলেন ইউএনও 




ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা দিলেন ইউএনও 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২০, ১৯:৩৫ | 1185 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া উপজেলাধীন ৬নং পাঠাননগর ইউপিস্থ পশ্চিম পাঠানগড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুই পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার সহায়তা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের। শনিবার মধ্যরাতে পশ্চিম পাঠানগড় গ্রামের আমান উল্ল্যাহ মেম্বারের পুরাতন বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মরহুম কবির আহমদ ও জাফর আহমদ নামক দুই ভাইয়ের বসত ঘর ও রান্নাঘর সহ ৪টি স্থাপনা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে ক্ষতিগ্রস্থরা জানান, এক কথায় আমরা নিঃস্ব হয়েগিয়েছি। সোমবার (১৩ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় ইউএনও সাজিয়া তাহের। দুই পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও শুকনো খবর সহায়তা করেন তিনি। এছাড়াও নতুন ঘর নির্মাণ করার জন্য টিন সহ কিছু অর্থ সহায়তা করবেন বলেও আশ্বস্ত করেছেন ইউএনও সাজিয়া তাহের। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ। 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET