ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহাময়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামটি বিশিষ্ট শিক্ষানুরগী ও সমাজসেবক মরহুম আবু বক্কর ছিদ্দিকের শৈশবের স্মৃতি বিজড়িত একটি গ্রাম। গরিব দুঃখী মানুষের সবসময় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তিনি। মসজিদ, মাদ্রাসা সহ এলাকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে এলাকায় বক্কর সাহেব নামে সুপরিচিতি লাভ করেছেন তিনি। সমাজিক সকল প্রকার আচার অনুষ্ঠানে তিনি কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করতেন। আবু বক্কর ছিদ্দিক প্রকাশ বক্কর সাহেব’র মৃত্যু পরবর্তী সময় থেকে তার সুযোগ্য ছেলেরা বাবার নামের সুনাম বজায় রেখেছেন। এলাকার যুবকদের সন্ত্রাস, মাদক সহ সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখতে উত্তর যশপুর তৌহিদ ক্লাবের মাধ্যমে সমাজ উন্নয়নে সংঘবদ্ধ করেছেন নানান সামাজিক কাজে উৎসাহীত করছেন। সেই নিরিখে উত্তর যশপুর তৌহিদ ক্লাবের উদ্যোগে ও মরহুম আবু বক্কর ছিদ্দিক’র ছেলে বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াজ ওয়ায়েজ’র সার্বিক সহযোগিতায় মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধা অন্বেষণে “মরহুম আবু বক্কর ছিদ্দিক” কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ৯ টায় কুমিল্লা মেডিকেল কলেজ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের চিকিৎসা সহায়তায় অুনষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন। বিকেল ৩ টায় মরহুম আবু বক্কর ছিদ্দিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এডভোকেট আবু বক্কর ছিদ্দিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী রিয়াজ ওয়ায়েজ’র সভাপতিত্বে উত্তর যশপুর তৌহিদ ক্লাবের সভাপতি মাস্টার আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুল হক, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক স্বদেশ পত্র পত্রিকার সম্পাদক এন এন জীবন, ফেনী জেলা পুলিশ সুপার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কামরুল হাছান , ইতালি প্রবাসী প্রকৌশলী কামরুল হাসান, সোনালী ব্যাংক ছাগলনাইয়া শাখার প্রিন্সিপাল অফিসার ও উত্তর যশপুর তৌহিদ ক্লাবের উপদেষ্টা মমিনুর রহমান, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, চাঁদগাজী হাই স্কুলের সিনিয়র শিক্ষক কবির আহাম্মদ ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও উত্তর যশপুর তৌহিদ ক্লাবের সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ২০ জন প্রতিযোগির মধ্য থেকে তিনজনকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। ১ম পুরস্কার ল্যাপটপ, ২য় পুরস্কার বাইসাইকেল ও ৩য় পুরস্কার হিসেবে স্মার্ট ফোন প্রদান করা হয়। এসময় গণমাধ্যমকর্মী, কুইজ বিজয়ী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









