জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা রবিবার (২৬ সেপ্টেম্বর) ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ফেনী জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা স্থান পায়। এছাড়াও চিকিৎসা সেবার মানোন্নয়নে কারনীয় বিষয়ে আলোচনা করা হয়। জেলা সিভিল সার্জন ডাঃ রফিক উস-সালেহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, বিএমএ সভাপতি প্রফেসর শাহেদুল ইসলাম কাউছার, সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফটিও ডাঃ শিহাব উদ্দিন রানা, ফেনী সদর হাসপাতালের ইউএইচএফটিও
ডাঃ মাসুদ রানা, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফটিও ডাঃ মোজাম্মেল হক,
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফটিও
ডাঃ আবদুল খালেক, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফটিও ডাঃ উৎপল দাস,
দাগনভুঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফটিও ডাঃ রুবায়েত। এসময় হাসপাতালের এমওডিসি, স্বাস্থ্য সম্পর্কীয় এনজিও প্রতিনিধি ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









