কুমিল্লার চৌদ্দগ্রামে ফুলকলি ট্রাজেডি ও মরহুম ছেরু মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার চিওড়া ইউনিয়নের কৃষ্ণপুর রিসেন্ট ফুলকলি কিন্ডার গার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। মাস্টার ইউসুফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ¦ শাহআলম পাটোয়ারী, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রেজাউল করিম, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী, ফুলকলির দাতা সদস্য আজিম মিয়াজী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ও আনিসুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ জাবেদ হোসেন ও ডাঃ নওশীন ইসলাম সকাল আটটা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও স্থানীয় স্বপ্নচূড়া ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
আলোচনা সভায় বক্তারা মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে যুবক ও অভিভাবকদের মাাঝে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন।









