১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




পলাশবাড়ীতে চক্ষু রোগীদের চিকিৎসার্থে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২১, ১৭:১৯ | 1204 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে চক্ষু রোগীদের চিকিৎসার্থে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুর মাদ্রাসা মাঠে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকারের সযোগিতায় এক ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে কোমরপুর মাদ্রাসা মাঠে আয়োজিত ফ্রী চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ বিতরণ ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুর হক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের উদ্দেশ্যে তিনি বলেন, দুঃখজনক ভাবে চক্ষু সেবা প্রদানকারী সেবাকেন্দ্র গুলোর অপ্রতুলতার কারণে বাংলাদেশে বহুলোক নিয়মিত চক্ষু পরীক্ষা করার সুযোগ পায় না। তাই এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে নিয়ে ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রী চক্ষু ক্যাম্পে সকাল হতে দুপুর ২টা পর্যন্ত শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীর বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET