নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ- শনিবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ও এএসআই ফিরোজ আলম ১২০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। সুত্র জানায়, শনিবার দুপুরে ছাগলনাইয়া থানার পুলিশ উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুরের বক্তার হাট বাজারের নিকট থেকে আবু তৈয়ব লিটন (৩৫) ও আইয়ুব আলী (২১) নামক দুইজনকে একশ বিশ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত আসামী আবু তৈয়ব লিটন পশ্চিম দেবপুর ইদু হাজী বাড়ীর আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং অন্য আসামী আইয়ুব আলী পুর্ব দেবপুর হাজী এলুমিয়া বাড়ীর সাহেব মিয়ার ছেলে। এ দুইজন আসামীকে আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম।









