৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ডুমুরিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জন গ্রেফতার 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ০৬ ২০২৬, ২৩:৪২ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার থানার চুকনগর ও রঘুনাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আল আমীন এবং এস এস আই আলতাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার চুকনগর হাচানিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে ৩জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, চাকুন্দিয়া গ্রামের মৃত আনছার গাজীর ছেলে আজহারুল গাজী (৪৩), চুকনগর গ্রামের শেখ মহিবুল্লাহ’র ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৩) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার দেবদাশ হালদারের ছেলে দেবাশীষ হালদার (৫৩)। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
অপর দিকে পুলিশের অন্য একটি আভিযানিক দল উপজেলার রঘুনাথপুর সাহাপাড়া এলাকা থেকে মৃত সাধন কর্মকারের ছেলে বাঁধন কর্মকারকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে বলে জানা যায়। থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের নামে ডুমুরিয়া থানায় মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET