২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ছাগলনাইয়ায় মধ্যরাতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির অর্থদন্ড ও দুইটি এক্সকাভেটর জব্দ




ছাগলনাইয়ায় মধ্যরাতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তির অর্থদন্ড ও দুইটি এক্সকাভেটর জব্দ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ১৪:৪৬ | 2052 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় মধ্যরাতে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া। এসময় দুই ব্যক্তির ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃ দুইটি এক্সকাভেটর জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১১.৩০টা হতে ২.০০ টা পর্যন্ত  ছাগলনাইয়া উপজেলার  মহামায়া  ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রাম এবং রাধানগর ইউনিয়নের শান্তির বাজার এলাকায়  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়ার নেতৃত্বে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে ২টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি  এক্সকাভেটর জব্দ করা হয়। মোবাইল কোর্টে এ ঘটনার সাথে জড়িত  আব্দুল মান্নান ( ৫০) এবং নাঈম (২৬) নামে দুই ব্যক্তিকে যথাক্রমে ৫০ হাজার এবং ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। । এ অভিযানে  সহযোগিতা করেন রাধানগর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সফিকুল ইসলাম এবং ছাগলনাইয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET