১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ১৬ ২০১৯, ২১:১০ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ছাগলনাইয়া পৌরসভার তত্ত্বাবধানে বিকেলে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাগলনাইয়া প্রেস ক্লাব, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জাসদ, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ নানান সংগঠনের উদ্যোগে ছাগলনাইয়া আদালত প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৯ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুচকাওয়াজে শেষে অংশগ্রহন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা যুদ্ধ কেন্দ্রিক ডিসপ্লে প্রদর্শন করে। কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলা ১২ টায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন, মাস্টার মফিজুল করিম, সাহাব উদ্দিন, আবদুল হাই মেম্বার। উক্ত অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল ৩ টায় ছাগলনাইয়া পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, পৌরসভা কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও যুব খেলোয়াড়দের মাঝে কয়েক ধাপে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র এম মোস্তফার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
সন্ধ্যা ৬ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET