, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • ছাগলনাইয়ায় সাবেক কাউন্সিলরের উপর বর্তমান কাউন্সিলরের হামলার অভিযোগে মামলা




ছাগলনাইয়ায় সাবেক কাউন্সিলরের উপর বর্তমান কাউন্সিলরের হামলার অভিযোগে মামলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৫ ২০১৮, ১২:৫৬ | 1191 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ- ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সতর এলাকার সাবেক কাউন্সিলর কেএম সমর চৌধুরীর উপর একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুল ও তার সহযোগীরা হামলা করেছে এমন অভিযোগে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন সমর চৌধুরী।
থানায় লিখিত অভিযোগে সমর চৌধুরী উল্লেখ করেন, পারিবারিক ও সামাজিক বিষয়াদী নিয়ে অনেক আগ থেকেই তার সাথে শিমুল চৌধুরীর বিরোধ থাকায় শুক্রবার (৪ মে) দুপুরে দক্ষিণ সতর সমর চৌধুরীর বসত ঘরে প্রবেশ করে  কাউন্সিলর শিমুল চৌধুরী ও তার সহযোগী ১৮/১৯ জনের একদল চক্র লাঠি, লোহার রড় ও ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে অতর্কিত ভাবে আঘাত করে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, অভিযুক্ত আক্রমণকারীরা  সমর চৌধুরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর তার হাতে থাকা “মানবসেবা কর্মসূচী-৩” এর বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ২৫/৩০ টি বই টাকাসহ ছিনিয়ে নেয়। এসময় সমর চৌধুরীর ব্যবসায়ীক টাকা, মির্জার বাজার মডেল হাইস্কুলের ভবন নির্মাণ কাজের টাকা, স্বর্ণ ও মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটকরে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় কেএম সমর চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া পৌরসভার ২ নং ওয়ার্ড দক্ষিণ সতর এলাকার কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুলকে প্রধান আসামী করে ৪ মে ছাগলনাইয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। শিমুল চৌধুরী ছাড়াও জসিম উদ্দিন (৩০), জাকির হোসেন (৩০), আনোয়ার হোসেন (৩০), সাইফুল মোকছেদী (৩০), মিজানুর রহমান (৩৫), দেলোয়ার হোসেন (৩০), মোঃ শাকিব (২৪), মোঃ তারেক (২০) ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযোগে আসামী হিসেবে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি তদন্ত সুদ্বীপ রায় জানান, ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সমর চৌধুরী ও বর্তমান কাউন্সিলর শিমুল চৌধুরীর সাথে দীর্ঘ এক যুগেরও বেশী সময় বিবাদ চলে আসছে। কিছুদিন আগে শিমুল চৌধুরী সাবেক কাউন্সিলর সমর চৌধুরীর বিরুদ্ধেও ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছিলো। গতকাল শুক্রবার সমর চৌধুরীও বর্তমান কাউন্সিলর শিমুল চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি তদন্ত সুদ্বীপ রায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET