১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • ছাগলনাইয়া ইসলামিয়ার অধ্যক্ষ পুত্র আবরার হাদিস বিষয়ে মাস্টার্স পরীক্ষায় সারা দেশে প্রথম




ছাগলনাইয়া ইসলামিয়ার অধ্যক্ষ পুত্র আবরার হাদিস বিষয়ে মাস্টার্স পরীক্ষায় সারা দেশে প্রথম

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০১৯, ০১:২১ | 3613 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এ বছর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে অনুষ্ঠিত কামিল (মাস্টার্স) শেষ পর্বের পরীক্ষায় কুমিল্লা দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মামুন আবরার আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ৩.৯৪ (৪.০০) গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মেধাবী ছাত্র আবরারের বর্তমান বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ৫ ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়ায়। সে ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীন’র সভাপতি ও  ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ ভুইয়ার বড় ছেলে। তার দাদা মাওলানা ইব্রাহিম ফেনী আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস। এছাড়াও আবরার অনার্সে ৩.৯৭ পয়েন্ট পেয়ে সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিলো। সে হাদিস শাস্ত্রে উচ্চতর গবেষণা করতে  আগ্রহী। দেশবাসীর নিকট দোয়া প্রার্থী আব্দুল্লাহ আল মামুন আবরার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET