বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪ টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বরণ করেন ছাগলনাইয়া একাডেমীর কিন্ডার গার্টেন শাখার সহকারী প্রধান শিক্ষক আবদুল মোমিন পাটোয়ারী (৪২)। তিনি ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়া গ্রামের বক্সআলী পাটোয়ারী বাড়ীর মরহুম হাফেজ আবদুল কাদের’র ৫ম পুত্র। রাত সাড়ে ১০ টায় মরহুমের নিজ এলাকার বাঁশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সার্বিক তত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন’র গঠিত টিম এ দাফন কার্য সম্পন্ন করে।

এসময় উপস্থিত থেকে সহায়তা করেন স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব। আবদুল মোমিন পাটোয়ারী মৃত্যুকালে মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেযান।









