, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়া থানার ওসি’র পশুর হাট মনিটরিং

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৯ ২০১৮, ১৬:২২ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলার সকল কোরবানের পশুর হাট মনিটরিং করছেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ পিপিএম। এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, এসআই মাহবুবুল আলম সরকার।

রোববার (১৯ আগস্ট) দুপুর থেকে ওসি এমএম মুর্শেদ পিপিএম ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পশুর হাট মনিটরিং করেন। এসময় পশুর হাটে সম্পর্কে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলেন এ মনিটরিং টিম। বাজারের চার পাশে রাখা হয়েছে পুলিশের কয়েকটি ফোর্স। বাজার ইজারাদার কর্তৃক বিক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে কিনা তাও মনিটরিং করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও জালটাকার নোট শনাক্ত করন মেশিন ব্যবহার করা হচ্ছে কিনা তা দেখছেন এ মনিটরিং টিম।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, প্রত্যেকটি পশুর হাটে আমরা এ মনিটরিং করছি এবং শেষ বাজার পর্যন্ত এ মনিটরিং অব্যাহত রাখবো।

থানার ওসি নিজেই কোরবানের পশুর হাট পরিদর্শন করায় বাজার ইজারাদার ও ক্রতা-বিক্রেতারা ধন্যবাদ জানান ওসি এমএম মুর্শেদ পিপিএমকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET