২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২৬, ২৩:৩১ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সোমবার (২৭ এপ্রিল) এ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার ও জনসমাগম এলাকায় মাইকিং পরিচালনা করা হয়। মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের উদ্দেশ্য, সুবিধা, মামলা দায়েরের পদ্ধতি, বিচার প্রক্রিয়া এবং দ্রুত ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিষয়সমূহ সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়।
এতে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়। পরবর্তীতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় পুরাতন মহুরীগঞ্জ বাজারে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিও প্রদর্শনীতে নাট্যরূপের মাধ্যমে গ্রাম আদালতে মামলা গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির ধাপসমূহ বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়।
এতে পারিবারিক ও সামাজিক ছোটখাটো বিরোধ কীভাবে গ্রাম আদালতের মাধ্যমে আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা যায় তা প্রদর্শিত হয়, যা উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। উক্ত ভিডিও প্রদর্শনীতে অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, আদালত প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। ভিডিও প্রদর্শনী শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, গঠন কাঠামো, এখতিয়ার, মামলা দায়েরের পদ্ধতি এবং সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন করা হয়। স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সঠিক উত্তর প্রদানকারী ১০ (দশ) জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং গ্রাম আদালত সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। অত্র ঘোপাল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জনাব মীর হোসেন জানান, গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী মাইকিং ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত হবে এবং ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে আগ্রহী হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET