২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২৬, ২৩:১৭ | 612 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগর ইউনিয়নে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনসমাগম এলাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী মাইকিং পরিচালনা করা হয়।
মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের উদ্দেশ্য, সুবিধা, মামলা দায়েরের পদ্ধতি, বিচার প্রক্রিয়া এবং দ্রুত ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিষয় গুলো সাধারণ জনগণের মাঝে তুলে ধরা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়।
সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সন্ধ্যায় ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিও প্রদর্শনীতে নাট্যরূপের মাধ্যমে গ্রাম আদালতের মামলা গ্রহণ, শুনানি এবং নিষ্পত্তির ধাপসমূহ বাস্তবধর্মীভাবে উপস্থাপন করা হয়। এতে দেখানো হয় কীভাবে পারিবারিক ও সামাজিক ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা সম্ভব।
ভিডিও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা , আদালত প্যানেল চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । তারা গ্রাম আদালতের গুরুত্ব, কার্যকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। ভিডিও প্রদর্শনী শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় গ্রাম আদালত আইন, গঠন কাঠামো, এখতিয়ার, মামলা দায়েরের পদ্ধতি ও সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন করা হয়। সঠিক উত্তর প্রদানকারী ১০ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
এসময় বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্প উপজেলা সমন্বয়কারী ফরহাদ হোসাইন বলেন ,আজকের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে পাশাপাশি ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির বিষয়ে জনগণের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ব্যবহার বৃদ্ধি করার লক্ষে উক্ত আয়োজন গুলা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET