৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ছাতকে এক যুগ পর দোকান ঘর ফিরে পেলেন বিএন‌পির নেতা ও ভুক্তভোগী  রওশন খান সাগর




ছাতকে এক যুগ পর দোকান ঘর ফিরে পেলেন বিএন‌পির নেতা ও ভুক্তভোগী  রওশন খান সাগর

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৫ ২০২৫, ০০:৪২ | 744 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার জামে মসজিদের পাশে জহুরা ফার্মেসী সংলগ্ন দোকান ঘরটি এক যুগপর ফিরে পেলেন বিএন‌পির নেতা ও সা‌বেক ইউপি চেয়ারম‌্যান ভুক্তভোগী রওশন খান সাগর।  আওয়ামীলীগ সরকা‌রের আম‌লে সা‌বেক বিচারপ‌তি সামছুল রহমান মা‌নি‌কের নাম ভা‌ঙ্গি‌য়ে ক্ষমতার দাপট দে‌খি‌য়ে আলী জ‌্যা‌কোর নেতৃ‌ত্বে দখ‌লের প্রচেষ্টা চা‌লায়। ‌চি‌হিৃত সন্ত্রাসী ভু‌মি খে‌কোর কবল থে‌কে এক যুগ পর আদাল‌তে মাধ‌্যমে ফি‌রে পে‌য়ে‌ছেন সা‌বেক ইউপি চেয়ারম‌্যান ও বিএন‌পির নেতা রওশন খান সাগর।

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশে বিজ্ঞ দায়রা জজ আদালত, সুনামগঞ্জের গত ১৬ মাচ ২০২৫ তারিখের আদেশের কার্যকারিতা ০৩ (তিন) মাসের জন্য স্থগিত হওয়ায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উভয় প‌ক্ষের কাগজ পত্র পযা‌লোচনা ক‌রে বিএন‌পির রওশন খান সাগরের প‌ক্ষে আদালত রায় ঘোষনা ক‌রেন।

গত বুধবার (১৪ মে) দুপু‌রে ছাতক উপ‌জেলার সহকা‌রি ক‌মিশনার ভু‌মি মোহাস্মদ আবু না‌ছির,না‌জির মোহন ও ব‌্যবসা‌য়ি স‌মি‌তির সভাপ‌তি নুর উদ্দিন,সাধারন সম্পাদক কামাল উদ্দিন, ডাক্তার আবুল কালাম আজাদ,থানার এস আই সোলেমান পু‌লিশসহ ও এলাকার গনমান‌্য ব‌্যক্তি‌দের উপ‌স্থি‌তে দোকান ঘর‌টি মোঃ রওশন খান সাগরকে ভূমির দখল সমজাইয়া দেওয়া হয়।

জানা যায়, উপ‌জেলার জাউয়া মৌজাস্থ জে এল নং- ৩৩৩ খতিয়ান (এস এ) ৩৭ দাগ নং- ৫২ (এস এ) সাবেক বাড়ী বর্তমানে দোকান। ভীট রকম ভূমি, পরিমাণ- ০.০২২৫ একর ভূমি হিরন খান ও আব্দুল জলিল গত ১৯৮৮ সা‌লে ১০ জানুয়া‌রি ২৫৪ নং রেজি: দলিলমূলে যৌথভাবে খরিদ করেন। পরবর্তীতে তারা তাদের নামে নামজারী করেন। বর্ণিত ভূমি খরিদের পর আব্দুল জলিল তার প্রাপ্ত অন্যান্য সম্পত্তি সন্তানদের মধ্যে বাটোয়ারা করে দেন। গত ২০০৬ সালে ৩০ মার্চ দোকান কোঠার অংশ তারিখে আন-রেজিস্টারী হেবা মাধ্যমে তার বাবা ছেলে আব্দুল দয়াছকে দান পত্র ক‌রে দেন। অপর দিকে হিরন খান তার একমাত্র পুত্র রওশন খান সাগরকে উত্তরাধিকারী হিসেবে রেখে মৃত্যু বরণ করেন। আব্দুল দয়াছ ও রওশন খান সাগর যৌথভাবে ২০ (বিশ) ফুট লম্বা এবং ১৮ (আঠার) ফুট প্রস্থ একদিকে বরান্দাসহ দোকান ঘর তৈ‌রি করেন। দোকান ঘরটি আসক আলী ও তার ভাই আজরক আলীর নিকট ভাড়া প্রদান করেন। পরবর্তীতে বর্নিত ভাড়া গ্রহীতাগণ বর্ণিত ভাড়া দাতাগণের অনুমতি সাপেক্ষে সুরুজ আলী আইয়ূব আলীর নিকট ভাড়া প্রদান করে। গত ২০১২ সালে ৩০ আগষ্ট তারিখ ২৮৫১/২০১২ দলিলমূলে এ মামলার স্বাক্ষী আব্দুল দয়াছের  পিতা আব্দুল জলিল ওয়ারিশ আলী নিকট হতে নালিশা ভূমির ০,১১২৫ একর দোকান ভীটা রকম ভূমি ক্রয় করেন। এসব ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি আবু না‌ছির।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET