১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ছাত‌কে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ




ছাত‌কে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৯ ২০২৫, ১৬:৩৬ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুরস্থ কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মেশিগান সিটির সাবেক কাউন্সিলর বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কর্মকর্তা কাজী মহসিন মিয়া,  সদরুল আমীন সোহান।বক্তব‌্য রা‌খেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মারকাজুল উলুম বালিকা মাদরাসা মৈমাপুরের মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, আবু তালেব তালুকদার, ফয়েজ আহমদ, হাসান আহমদ,আবদুস ছোবহান, আবুল হাসনাত প্রমুখ।

অনুষ্ঠানে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে পৃথক ভাবে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান ক‌রেন। পরে প্রধান অতিথি একাডেমির শিক্ষকদের একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করা হয। এর আগে তিনি গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মাদরাসায় একটি ল্যাপটপ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET