সুনামগঞ্জের জগ্ননাথপুর এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের দাবী আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমপিও ভূক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা ৩দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুনামগঞ্জের জগ্ননাথপুর উপজেলার এমপিও ভূক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী দের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ অক্টোবর)সকাল ১১টার দিকে জগ্ননাথপুর পৌর পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফয়জুর রহমান পলাশের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,
রানীগঞ্জ হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, টি.এন.বর্মন, মো: সাইফুল ইসলাম মোজাফফরী, মোঃ রহুল আমিন, এইচএম এরশাদ প্রমূখ।
উক্ত মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সহ-সভাপতি ও পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম কানন।
Please follow and like us:










