, , ,

শিরোনামঃ-




জঙ্গী গোষ্ঠীকে লালনকারী বিএনপি আজ আমাদেরকে সন্ত্রাসবাদের কথা বলে -নৌপ্রতিমন্ত্রী 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৩, ০০:৩৬ | 862 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন জালও পোড়াও অগ্নি সন্ত্রাস দেশের জঙ্গীবাদের লালনকারী বিএনপি আজ আমাদের সন্ত্রাসবাদের কথা বলে। তিনি আরও বলেন- আওয়ামী লীগ সরকার ভোটের রাজনীতি করেনা জনগণের রাজনীতি করেন। দুই হাজার এক থেকে দুইহাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশ কে একটি পাকিস্তানি রাষ্ট্রে পরিনত করেছিলো বিএনপি সরকার তারা বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে গেছিলো আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। আজ বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।
১৪ অক্টোবর (শনিবার) বিকালে বিরলের ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের  উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এ্যাড. মোঃ রবিউল ইসলাম (পিপি)। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন চন্দ্র দেব শর্মা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম ও অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET