৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনগণের ডাকেই সিরাজগঞ্জ-৩ আসনে এমপি হতে প্রস্তুত সাইদুর রহমান বাচ্চু




জনগণের ডাকেই সিরাজগঞ্জ-৩ আসনে এমপি হতে প্রস্তুত সাইদুর রহমান বাচ্চু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২৫, ০৯:২৬ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জনগণের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি থেকে এমপি পদপ্রার্থী হতে প্রস্তুত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তবে তিনি জানিয়েছেন, জনগণ চাইলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিলে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় সাইদুর রহমান বাচ্চু বলেন, এই আসনের মানুষ বারবার অবহেলিত হয়েছে। আমি জনগণের অধিকার আদায়ের লড়াই করতে চাই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনোনয়ন দিলে আমি নির্বাচন করব এবং রায়গঞ্জ-তাড়াশের মানুষের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করব।

তিনি আরও বলেন, কৃষকের ন্যায্য অধিকার, শিক্ষা বিস্তার ও তরুণদের কর্মসংস্থানই হবে তার মূল অঙ্গীকার। আমি বিশ্বাস করি, জনগণের শক্তিই হবে আমার সবচেয়ে বড় ভরসা।

তার এ ঘোষণার পর এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। রায়গঞ্জের ব্যবসায়ী আবদুল কুদ্দুস বলেন, আমরা চাই একজন সাহসী নেতা, যিনি আমাদের অধিকার ও উন্নয়নের কথা বলবেন। সাইদুর রহমান বাচ্চু প্রার্থী হলে আমরা খুশি হব।

তাড়াশের কলেজশিক্ষার্থী রুবিনা খাতুন বলেন, আমাদের এলাকায় শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত। বাচ্চু ভাই মাঠে নামায় আমরা আশাবাদী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাচ্চুর মাঠে নামার ঘোষণা সিরাজগঞ্জ-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিএনপির তৃণমূল কর্মীরাও বলছেন, এ ঘোষণার মাধ্যমে দলে নতুন উদ্দীপনা ফিরে এসেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET