৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জমিয়ত নেতা হত্যার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ দিরাই রাস্তা পয়েন্ট ব্লকেড 




জমিয়ত নেতা হত্যার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ দিরাই রাস্তা পয়েন্ট ব্লকেড 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৫, ১৯:৪৩ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর  খুনিদের গ্রেফতার ও  বিচারের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত টানা ২ ঘন্টা  সিলেট-সুনামগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বসাধারণ।

সুনামগঞ্জ- ৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন, মোস্তাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। স্বেচ্ছায় জনগণ রাস্তায় নেমে এসেছেন। পুলিশ বারবার আশ্বাস দিলেও খুনিদের গ্রেপ্তার করছেন না। আমরা প্রশাসনের আশ্বাসে এখন আর বিশ্বাসী হতে পারছি না। আগামীকাল সুর্যোদয়ের আগে খুনিদের গ্রেপ্তার করা না হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে। মুশতাক হত্যার আন্দোলন এখন ঢাকার রাজপথ থেকে ঘোষণা হবে।

পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমরা মোস্তাক গাজিনগরীর লাশ পাওয়ার পর খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।

লন্ডন জমিয়ত প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ -৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, আমরা খুবই মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারছে না। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতি ঘটতেই থাকবে। জুলাই গনঅভ্যুত্থান নিরাপরাধ মানুষকে খুনের জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে আপনারা ছাড় পাবেন না।

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর নিখোঁজ হওয়র ৫৭ ঘন্টা পর শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শরীফপুর এলাকার ইটভাটার পাশে পুরতান সুরমা নদীতে ভাসমান অবস্থায় জমিয়ত নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET