কুতুবদিয়া উপজেলা জলবায়ু ফোরামের চলমান বেড়িবাঁধের নির্মাণকাজ চলতি মাসের মধ্যই সম্পন্ন করে ২ লাখ কুতুবদিয়াবাসীর জীবন ও সহায় সম্পদ রক্ষার জোরালো দাবী জানানো হয়। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণ খাতে পর্যাপ্ত বরাদ্ধ করে আরো প্রকল্প গ্রহণসহ বাঁধের ভেতরে বাইরে ৩ স্তরের বনায়ন সৃজনের দাবীও গুরুত্ব পায় সভায়। জলবায়ু ফোরামের সহ-সভাপতি কুতুবদিয়া প্রেসক্লাবের সেক্রেটারী দৈনিক জনকন্ঠ ও দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা এম.এম.হাছান কুতুবীর সভাপতিত্বে ১০ ফেব্রুয়ারী কোস্ট ট্রাস্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। এতে জলবায়ু ফোরামের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর কোস্ট ট্রাস্টের এসিস্টেন ডিরেক্টর মকবুল আহমেদ, এথেন মার্মা, ফোরামের সেক্রেটারি নুরুন্ নাহার সোলতানা,নির্বাহী সদস্য নেছার আহমদ চৌধুরী, ব্রজহরি দাশ, মহিলা মেম্বার মাহাবুবা আখতার, সাবেক মহিলা মেম্বার দিলশাদ জাহান হ্যাপী, কুতুবদিয়া কলেজের প্রভাষক দিলশাদ জাহান চৌধুরী, শফিকুল ইসলাম ও তহিদুল ইসলাম প্রমূখ সভায় বক্তব্য রাখেন।









