বাংলাদেশের উন্নয়ন, সৃজনশীলতা ও উদ্ভাবনের ধারায় নতুন অনুপ্রেরণা হিসেবে সিরাজগঞ্জের গর্ব দুই বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মাহবুব পলাশ অর্জন করছেন “ন্যাচারাল লাভ অব দ্য ইয়ার” সম্মাননা। আগামীকাল রবিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য নতুনধোরা প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস – বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ (সিজন ৪) অনুষ্ঠানে তাঁর হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেওয়া হবে।
ব্লু গ্রাউন্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ও ওয়ার্ল্ড লিংক রিক্রুট অ্যান্ড রাইড অফ কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ, ইটিভির ভাইস চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালামসহ আরও অনেকে। সভাপতিত্ব করবেন অল মিডিয়া অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AMAB)-এর সভাপতি রাজু আলীম।
পুরস্কারপ্রাপ্ত মাহবুব পলাশ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান শুধু আমার নয়, সিরাজগঞ্জের প্রতিটি মানুষের প্রেরণার প্রতীক। আমি বিশ্বাস করি, মফস্বলের মানুষও যদি নিষ্ঠা ও পরিশ্রমে এগিয়ে যায়, তবে আন্তর্জাতিক অঙ্গনেও তারা উজ্জ্বল হতে পারে। এই পুরস্কার আমাকে দেশের জন্য আরও কাজ করার অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।
জাতীয় উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গনে মাহবুব পলাশের এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










