২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত




জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৯, ১৪:১৩ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিবন্ধীদের অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশ২০৩০ উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্তিকরণ,এই প্রতিপাদ্যে সারা বিশ্বে আজ উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
বাংলাদেশে ২৮তম আন্তর্জাতিক এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস সরকারিভাবে আগামী বৃহস্পতিবার পালন করা হবে শার্শা উপজেলায়।
এ উপলক্ষে শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, নাভারন প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী থেরাপি সেন্টারের আয়োজনে ২৮তম বিশ্ব ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে শার্শা উপজেলার নাভারণ হাসপাতালের মোড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাভারন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আবু বাক্কারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কুমার মন্ডল, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET