১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




জাতীয় সেবা ৯৯৯-এ কল প্রতিবন্ধী ছেলেকে খুঁজে পেল পিতা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০১৯, ১৯:১৪ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সহায়তায় মানসিক প্রতিবন্ধি ছেলেকে খুঁজে পেয়েছে তার পিতাকে। মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া এলাকা থেকে রবিউল হোসেন(১৬) নামের এক মানসিক(বিশেষায়িত শিশু) প্রতিবন্ধিকে উদ্ধার করে থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে পিতার নিকট হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, মঙ্গলবার গভীর রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদের প্রেক্ষিতে মানসিক প্রতিবন্ধি (বিশেষায়িত ছেলে শিশু) রবিউল হোসেনকে উদ্ধার করা হয়। তাকে থানায় এনে সার্বিক সেবা প্রদানের পর সে জানায়, তার নাম রবিউল হোসেন ও বাড়ী পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামে। এই তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় তার পরিবারে সংবাদ পৌঁছানোর পর বুধবার দুপুরে রবিউলকে তার পিতা মজিবুল হক মিজান থানায় এসে সনাক্ত করে। পরে থানার ডিউটি অফিসার এসআই আরিফ হোসেন শিশুটিকে পিতার নিকট হস্তান্তর করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET