১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়ার মাওঃ তাওহিদুল হাছান




জেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাগলনাইয়ার মাওঃ তাওহিদুল হাছান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০২৫, ২২:২৫ | 1304 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাদ্রাসা পর্যায়ে (আলিম, ফাজিল ও কামিল) ফেনী জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মাওঃ মোঃ তাওহিদুল হাছান। তিনি ফেনী জেলাধীন ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী)। ইতিপূর্বে তিনি উপজেলা পর্যায়ে একই ক্যাটাগরিতে ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে জেলায় বিবেচিত হন। মোঃ তাওহিদুল হাছান প্রায় ২৩ বছর ধরে শিক্ষকতার মহান পেশায় জড়িত রয়েছেন। ইতিপূর্বে তিনি ইসলাম নগর তা’মির-ই-মিল্লাত দাখিল মাদ্রাসা ও পরশুরাম ফাজিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিকতা গঠনে বিশেষ ভূমিকা রাখছেন। নৈতিক ও দ্বীনি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে মরহুম পিতা ও এলাকাবাসীর সহযোগিতায় তিনি নিজ এলাকায় ১৯৯৯ সালে “হিছাছরা দারুসসালাম মাদ্রাসা” (নূরাণী+ইবতিদায়ী) প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বর্তমানে ঐ প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে এলাকায় দ্বীনি শিক্ষার পাশাপাশি সরকার স্বীকৃত শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET