৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝালকাঠি–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার লিফলেট বিতরণ ও গণসংযোগ




ঝালকাঠি–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার লিফলেট বিতরণ ও গণসংযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৫, ১৮:৩৯ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাসিম আহমেদ রিয়াদ-
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার পাটিখালঘাটা, চেচরিরামপুর, মরিচবুনিয়া বাজার, ঘোষেরহাট, আমুয়া, দোগনা বাজার ও সেন্টারের হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমরা গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ আজ স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, আমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও কাঁঠালিয়া বিএনপির সিনিয়র নেতা মজিবুল হক পান্না গোলদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মতিউর রহমান টুকু মৃধা, কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারিকুল ইসলাম, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার, ছাত্রদল নেতা বেলাল জমাদ্দার, ফয়সাল হোসেন প্রিন্স, সাইফুল ইসলাম ও মঈন মুন্সী প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET