, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • ঝিকরগাছায় সৃজনশীল মেধা অন্বেশণে প্রতিযোগীতা অনুষ্ঠিত




ঝিকরগাছায় সৃজনশীল মেধা অন্বেশণে প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৫ ২০১৮, ০০:০০ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- যশোরের ঝিকরগাছায় সৃজনশীল মেধা অন্বেশণে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা বিএম হাইস্কুলে অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ প্রায় ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। যার (ক) গ্রুপে ছিল ৬ষ্ট, সপ্তম ও অষ্টম শ্রেণী, (খ) গ্রুপে অষ্টম ও নবম শ্রেণী এবং (গ) গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে ৪ জন করে প্রতিযোগী বিজয়ী হবে। তারা বৃহস্পতিবার যশোর জেলা সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগীতায় অংশ গ্রহন করবেন। এই প্রতিযোগীতার বিচারক মন্ডলীতে ছিলেন, যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহজাদা আলী নেওয়াজ, পৌরনীতি বিভাগের প্রভাষক ফাতেমা খাতুন, ইংরেজী বিভাগের প্রভাষক মশুভ প্রকাশ হাওলাদার, রসায়ন বিভাগের প্রভাষক মগোলাম রসুল, ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশীদ, সহকারী শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ইনষ্ট্রেক্টর কামরুজ্জামান, সাহিত্যক হোসেন উদ্দিন হোসেন, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET