, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহে ত্রানের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত




ঝিনাইদহে ত্রানের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৭:০২ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাসে যখন থমকে গেছে গোটা বিশ্ব। সে সময় সবথেকে সঙ্কটাপন্ন ও অসহায় জীবন যাপন করছে দরিদ্র পরিবার গুলো। দিন এনে দিন খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় ঝিনাইদহে ত্রানের দাবিতে ঝিনাইদহের পাগলা কানাই ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম কে মারপিট করেন। এর আগে ঝিনাইদহ পাগলাকানাই ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামের কাছে ত্রান চাওয়ায় বৃদ্ধা মহিলা নুরজাহান বেগমকে লাঞ্চিত হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ঝিনাইদহ সদর উপজেলা ৮ নম্বর পাগলাকানাই ইউনিয়ন পরিষদে ত্রানের দাবিতে বাড়িবাথান, ফকিরাবাদ, রাজাপুর গ্রামের ৫ শতাধিক মানুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচী বিক্ষোভ পালন করে। বিক্ষুব্ধ জনতা বলেন, চেয়ারম্যান ত্রান দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে এখনো কোনো ত্রাণসামগ্রী দেয়নি। আমরা কি দেশের নাগরিক না?। এই ব্যাপারে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১০টন চাউল সরকারি ভাবে ত্রানের বরাদ্ধ পেয়েছেন। যে ত্রান তিনি এলাকায় বিতরন করে দিয়েছেন। কিন্তু এলাকাবাসি সূত্রে জানা যায় তারা কোন ত্রান এখনো পর্যন্ত পাননি। অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্য’গন তাদের কোল টানতে নিকটতম ব্যক্তিকে শ্রমিক ও ভ্যানচালক দেখিয়ে ত্রাণ দেওয়া হয়েছে। যাদের কিনা সচ্ছল এবং পাকা ঘর রয়েছে। বিক্ষোভের সংবাদ পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এ্যাড: আব্দুর রশিদ উপস্থিত হন। এলাকার জনগন তাদের কাছে ত্রাণের দাবি করলে তারা আজ সন্ধ্যায় সকলের বাড়ি ত্রান পৌছে দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET