৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৭৯ জন গ্রেফতার, ককটেল উদ্ধার।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০১৮, ১৮:৪০ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃমশিয়ার রহমান টিংকু, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:- ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে জামায়াত ও বিএনপির ৪৬ জন নেতাকর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর জেলার বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২ টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ৮ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ২ বিএনপি এক জামায়াত, কোটচাঁদপুর থেকে ১০ টি ককটেলসহ ৭ জামায়াত ও মহেশপুর থেকে ৭ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৩ জনকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET