, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার সময়সীমা বাড়লো আরো ১০ বছর




ঝিনাইদহে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবার সময়সীমা বাড়লো আরো ১০ বছর

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২১, ২২:৩৫ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ পৌরসভা কর্তৃক বাস্তবায়িত চচচ (চঁনষরপ চৎরাধঃব চধৎঃহবৎংযরঢ়) পদ্ধতিতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবা হস্তান্তর অনুষ্ঠান ২৪ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দে ঝিনাইদহ হোসেন শহীদ সোহওয়ারর্দী সড়কে অবস্থিত আহারওে স্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএনভি নেনদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ওয়াসসেক্টরলিডার মি. মার্ক প্যারেস ক্যাসাস এবং কান্ট্রি ডিরেক্টর ঝঃধষঢ়বৎংওংসবহব। এইড ফাউন্ডেশন ২০১৭ খ্রিস্টাব্দ থেকে পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবা পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব তারিকুল ইসলাম পলাশ নগর ব্যাপী সেবা প্রদান কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। চলমান কার্যক্রম পৌরসভা ও এইড ফাউন্ডেশন এর মধ্যে ২০২১-২০৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত (১০ বছর) মেয়াদে চুক্তি সম্পাদন হয়; যার সেবা প্রদানের প্রতীকী চাবী পৌরসভার সম্মানিত মেয়র ও কাউন্সিলর এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এইড ফাউন্ডেশন এর প্রধান নির্বাহীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। সভা উপলক্ষে আগত ঝঘঠ নেদারল্যান্ডস এর অতিথিবৃন্দ সকাল ৯.০০ টায় পৌরসভার নগর বাথানে অবস্থিত পয়ঃবর্জ্য শোধণাগার পরিদর্শন করেন এবং সকাল ১০.৩০ মিনিটে এইড কমপ্লেক্সে ঝঘঠ, পৌরসভা ও এইড ফাউন্ডেশন একত্রে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সেবা এবং ওগওঝ বিষয়ে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের উপর অভিজ্ঞতা বিনিময় করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET