, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাদইহে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষাধীক টাকার অনুদানের চেক বিতরন ও আলোচনা




ঝিনাদইহে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষাধীক টাকার অনুদানের চেক বিতরন ও আলোচনা

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ২০:২৩ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এউপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি আবু সালেহ মো: হাসনাত , সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সি ফিরোজা সুলতানা, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম ,মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন ইসলাম, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন,মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মঞ্জুশ্রী রায়,ডেসা নির্বাহী পরিচালক নাজমা পারভীন, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন সুলতানা প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমূখ।আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিথি হিসেবে ৩টি ক্যাটাগরি তে ৭৫টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে ১৩ লক্ষাধীক টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET